ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার ডিমেনসিয়া রোগ হয়েছে : ড. হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিমেনসিয়া রোগ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মঞ্চে বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে বাংলার মুখ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

পদ্মা সেতু নিয়ে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কিছু কিছু মানুষ বুড়ো হলে এক ধরণের রোগ হয়। সেই রোগের নাম ডিমেনসিয়া। এই রোগ হলে মানুষ আবোল তাবোল কথা বলে। এই রোগ বুড়ো হনুমান এবং বানরের হয়ে থাকে। সম্ভবত এই রোগে উনাকে ধরেছে। তাই তিনি হয়তো পদ্মা সেতু নিয়ে আবোল তাবোল বকছেন।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের মানুষের মাথাপিছু আয় ৯ শত ডলার থেকে ১৭ শত ডলারে উন্নীত হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা আগের তুলনায় দ্বিগুণের চেয়ে বেড়েছে। দেশে গত ৯ বছরে যে সকল উন্নয়ন হয়েছে ৯ বছর পূর্বে এর লেশ মাত্র ছিল না। এখন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে।

বাংলাদেশ এখন ডিজিটাল দেশে পরিণত হয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে এখন প্রায় সবার হাতে হাতে মোবাইল ফোন। ১৬ কোটি মানুষের হাতে প্রায় ১৪ কোটি সিম। এখন চাইলে যে কেউ দেশের যে কোন প্রান্ত থেকে মূহূর্তেই অন্য জনের কাছে টাকা পাঠিয়ে দিতে পারে।

আয়োজক সংঠনের সভাপতি সাইফুল আলম বাশারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মির্জা এম এ জলিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল শামিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদার ডিমেনসিয়া রোগ হয়েছে : ড. হাছান মাহমুদ

আপডেট সময় ০৭:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮