ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইকেলকে সাইড দিতে গিয়ে বাস খাদে, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ব্রিজ থেকে নামার সময় একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার লালপুলের ঢালে ঘটে। নিহত ব্যক্তির নাম কাজী হাফিজ উদ্দিন। তিনি কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালকিনি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাস কালকিনির ভুরঘাটা এলাকার লালপুল থেকে নামছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে সাইড দিতে গেলে বাসটি খালে পড়ে যায়। এ সময় বাসে থাকা কাজী হাফিজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।

আহত হন কামাল হোসেন, আবু নাইম, জহিরুল ইসলাম, লিপি আক্তার, আসমা আক্তার, সুবহান মিয়া, আলী আব্বাস, নাসির হাওলাদার, আমিরুল ইসলামসহ ১৫ যাত্রী। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুপা সিন্দু বালা জানান, শীতের সকালে বাসে যাত্রী কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় দুপুরে বাসটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইকেলকে সাইড দিতে গিয়ে বাস খাদে, নিহত ১

আপডেট সময় ০৩:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮