ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিম নাখালপাড়ায় অভিযানে ৩ জঙ্গি নিহত

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাংবাদিকদের ব্রিফ করছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ‌‘জঙ্গি’ বলে দাবি করেছের‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ছয়তলা বাড়িটির পঞ্চমতলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে অভিযান চালায় র‌্যাব। শুক্রবার সকাল ৭টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

শুক্রবার সকালে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ব্রিফিংয়ে বলেন, ‘ভবনে তিন জনের লাশ রয়েছে। এর মধ্যে জাহিদ ও সজীব নামের দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে দুটির ছবি একই ব্যক্তির। ধারণা করা হচ্ছে, দুজনই একই ব্যক্তি। বাকিদের পরিচয় এখানো জানা যায়নি।’

পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজ দূরে ‘রুবি ভিলার’ অবস্থান। সাংসদদের সরকারি বাসভবন বা ন্যাম ভবনের কাছেই এটি। ছয়তলা বাসার পঞ্চমতলায় মেস বাসা ছিল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ সময় জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে র‌্যাবও পাল্টাগুলি চালায়। এতে দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পশ্চিম নাখালপাড়ায় অভিযানে ৩ জঙ্গি নিহত

আপডেট সময় ১১:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮