ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে বেশ কয়েকজন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিনগত রাতরাত ২টা থেকে পুরাতন এমপি হোস্টেলসংলগ্ন ১৩/১ রুবি ভিলার পঞ্চম তলায় অভিযান চালান র‌্যাব সদস্যরা।

এদিকে শুক্রবার সকাল ৭টার দিকে সেখানে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম ডিসপোজাল ইউনিট) গেছে। তারা কাজ শুরু করেছে। র‍্যাব সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুব সন্নিকটে জঙ্গিদের এ আস্তানাটি। জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলা বাড়িটিতে রাত ২টা থেকে অভিযান শুরু করে র‍্যাব। ওই বাড়ি থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা।

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বিজয় সরণি থেকে মহাখালীর দিকে যাওয়ার পথে পশ্চিম নাখালপাড়ার একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান । ছয়তলা ভবনটির পাঁচতলায় জঙ্গিদের আস্তানাটি।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। এ সময় জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে র‌্যাবও পাল্টাগুলি চালায়। এতে ওই ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে ওই আস্তানায় কতজন জঙ্গি আছে তা এখনই নিশ্চিত না বলে জানায় র‌্যাব। অভিযান এখনও চলছে। হতাহতের বিষয় নিশ্চিত করা যাচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

আপডেট সময় ১১:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮