ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ঢাকার সিটির মেয়রে ২, কাউন্সিলরে ৮৬ জনের মনোনয়ন সংগ্রহ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটির মেয়র পদে এবং উত্তর-দক্ষিণ সিটির কাউন্সিলর পদে মনোনয়নপত্র কেনা শুরু করেছেন প্রার্থীরা। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর শাফিন আহমেদ।

দুই সিটিতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে উত্তর সিটির ১৮টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন রিটানিং অফিসার আবুল কাসেম।

অন্যদিকে, ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রকিবউদ্দীন মণ্ডল দৈনিক আকাশকে বলেন, ১৮টি সাধারণ ওয়ার্ডের নির্বাচনে ১২ জন এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডে ২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শাফিন আহমেদ।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দিনভর গুঞ্জন ছিল। জামায়াতে প্রার্থীর পক্ষে গোলাম কিবরিয়া নামের এক আইনজীবি জানান, সেলিম উদ্দীন মূলত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে প্রার্থী হতে চাচ্ছেন। তবে রিটার্নিং অফিসার আবুল কাসেম দৈনিক আকাশকে জানিয়েছেন, মাত্র একজন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি হলেন শাফিন আহমদ। জামায়াতের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। আর দলীয়ভাবে জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহের কোন সুযোগ নেই।

গত মঙ্গলবার ঘোষিত তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে আগামী ৩০ জানুয়ারি।

ডিএনসিসির সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর দুই সিটির নতুন ১৮টি করে ৩৬টি ওয়ার্ড সৃষ্টি হয় সম্প্রতি। তাই ডিএনসিসির মেয়র পদ, ১৮টি কাউন্সিলর পদ, ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদ এবং ডিএসসিসির ১৮টি কাউন্সিলর পদ, ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

ঢাকার সিটির মেয়রে ২, কাউন্সিলরে ৮৬ জনের মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮