ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

যানজটে আটকে থাকা গাড়িতে ছুরিকাঘাত, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বৃহস্পতিবার ভোররাতে যানজটে আটকে থাকা দুটি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হযেছেন। আহত হয়েছেন পাঁচজন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পার্বত্য জেলা খাগড়াছড়ি যাওয়ার পথে ভোররাতে সোনারগাঁ থানার পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে থাকা দুটি যাত্রীবাহী মাইক্রোতে একদল ছিনতাইকারী হামলা চালায়।

মাইক্রো চালক আবদুর রহিম দৈনিক আকাশকে বলেন, আমার গাড়িতে করে সেনাবাহিনীতে রিক্রুট পাওয়া সাত যুবক ও তাদের কয়েকজন আত্মীয় যাচ্ছিলেন। যানজটে এই হামলার ঘটনা ঘটে। আহত শাহীন মিয়াকে (২৫) পাশের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় চালক শাহীনের ভাই জাহিদুল আহত হন।

মৃত শাহীনের আত্মীয় বিল্লাল মিয়া জানান. শাহীনের ছোটভাইসহ টাঙ্গাইল থেকে চাকরিতে যোগদান করতে খাগড়াছড়ি যাচ্ছিলেন। শাহীন ভুয়াপুর উপজেলার সোনামিয়ার ছেলে। তিনি করটিয়া কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন বলেও বিল্লাল জানান।

একটু দূরে আটকে পড়া আরও একটি মাইক্রোতে ছিনতাইকারী দল হামরা চালিয়ে অপর তিন যাত্রীকে আহত করে। আহত আবদুল আজিজ (৩০), নিয়ামুল কবির (৪২) আরিফ (১৯) ও সবুজ মিয়া (২০) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের বরাত দিয়ে দায়িত্বরত চিকিৎসক জানান, আহতরা রাজবাড়ী থেকে বিয়ের কথা পাকা করতে কুমিল্লায় যাচ্ছিলেন। গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাই ও যাত্রী হতাহতের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হবে।

তিনি জানান, মহাসড়কের মেঘনা সেতুর ওপর তিনটি মালবাহী গাড়ি বিকল ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে মধ্যরাত থেকে থেমে যানজট সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বৃহস্পতিবার দুপুরে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

যানজটে আটকে থাকা গাড়িতে ছুরিকাঘাত, নিহত ১

আপডেট সময় ০১:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮