ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাসড়ক ছেড়ে দোকানে ট্রাক, যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের হোতাপাড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দোকানে ঢুকে পড়েছে। এসময় ট্রাকচাপায় বিপ্লব মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বিপ্লব বগুড়ার সারিয়াকান্দি থানার কালামপুর এলাকার শহিদুল মন্ডলের ছেলে। তিনি ওই দোকানের কর্মচারী বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিপ্লব মিয়া বুধবার রাতে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডিজেল ও যানবাহনের পার্স বিক্রির দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ঢুকে পড়ে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিপ্লব মারা যান। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আব্দুল হাই জানান, লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাসড়ক ছেড়ে দোকানে ট্রাক, যুবক নিহত

আপডেট সময় ০১:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮