ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের সংসার ভাঙায় বড় ভাইকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়া সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামে মেয়ের সংসার ভাঙার পেছনে ইন্ধন দেয়ার অভিযোগে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার রাত ৮ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত রঞ্জন কুমার রায়ের ছেলে দুলাল চন্দ্র রায়। এ ঘটনায় অভিযুক্ত ছোটভাই অনুকুল চন্দ্র রায় পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে অনুকুল চন্দ্র রায়ের মেয়ের বিয়ে হয় ঝিনাইদহ জেলায়। কিছুদিন যেতে না যেতে তাদের সংসার আর টেকেনি। অনুকুল চন্দ্রের দাবি তার বড় ভাই দুলাল চন্দ্র রায়ের কারণেই তার মেয়ের সংসার ভেঙে যায়।

এনিয়ে বুধবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই তার হাতে থাকা লাঠি দিয়ে বড় ভাই দুলাল চন্দ্রকে আঘাত করেন। এতে দুলাল চন্দ্র রায় গুরুতর আহত হলে তাকে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল চন্দ্র রায় মারা যান। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত অনুকুল চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়ের সংসার ভাঙায় বড় ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮