ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজস্ব আদায় ভালো হয়নি: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় কম হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কালেকশন ভালো না। আশা করি এ অবস্থার পরিবর্তন হবে। তবে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধনের কোন পরিকল্পনা নেই বলে জানান তিনি। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ আশা প্রকাশ করেন মন্ত্রী।

চলতি ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ৭৫৮ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এসময়ে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৬৬ কোটি টাকা। কিন্তু আয়কর, মূল্য সংযোজন কর এবং শুল্ক- এ তিন খাত মিলিয়ে আয় হয়েছে ৭৫ হাজার ৩০৮ কোটি টাকা। রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

এসময় চলতি বাজেট সংশোধনী নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংশোধন আনা হতে পারে। যখন সংশোধন করা হবে তখন দেখব, চিন্তা করব কী করা যায়। কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারে। তবে কোন বড় ধরনের সংশোধন হবে না বলে তিনি উল্লেখ করেন। রাজস্বে ঘাটতি হলে সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষ স্বতপ্রণোদিত ভাবে কর পরশোধ করে। ‘ওয়েট এন্ড সি’। আমরা ভালো কিছু পাবো বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজস্ব আদায় ভালো হয়নি: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮