ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে সহিংসতার পেছনে ছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল: খামেনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল, পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি ধনী দেশ এবং বিপ্লববিরোধী মোনাফেকি গোষ্ঠী এমকেও ইরানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। তিনি বলেন, ইরানের সচেতন জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। শত্রুরা সাধারণ মানুষের সমাবেশকে অপব্যবহার করে নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল।

মঙ্গলবার ধর্মীয় নগরী কোম থেকে হাজার হাজার মানুষ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে তেহরানে আসেন। এদিন এক সমাবেশে খামেনি বলেন, শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিনই মিছিল হচ্ছে। ইরানি জাতি দৃঢ়তার সঙ্গে এখন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও লন্ডনবাসীকে এ কথাই বলছে যে, তোমরা এবারও ব্যর্থ হয়েছ, ভবিষ্যতেও ব্যর্থ হবে।

ইরানের এ সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সচেতন জনগণ শৃঙ্খলা ধরে রেখে স্বতঃস্ফূর্তভাবে শত্রুদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে তা বিশ্বে বিরল এবং এ ধারা বিপ্লবের পর থেকেই গত ৪০ বছর ধরে অব্যাহত রয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।

খামেনি বলেন, শত্রুরা আমাদের বিরুদ্ধে যা কিছু করেছে তার প্রধান টার্গেট ছিল ইসলামি বিপ্লব। কারণ ইসলামি বিপ্লব ইরানে শত্রুদের রাজনৈতিক শেকড় উপড়ে ফেলেছে। এ কারণে এখন তারা নিয়মিতভাবে ইসলামি বিপ্লবকে আঘাত করার চেষ্টা চালাচ্ছে এবং প্রতিবারই ব্যর্থ হচ্ছে। ইরানির জাতির দৃঢ়তা ও প্রতিরোধের কারণে শত্রুরা লক্ষ্য হাসিল করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে সহিংসতার পেছনে ছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল: খামেনি

আপডেট সময় ০১:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮