ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে সৌরবিদ্যুৎ, আইসিটি, বাস ও ট্রাক সংযোজন এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

এর আগে বিএমসিসিআই কার্যালয়ে মালয়েশিয়ার ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান তিনি। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন টিসি ম্যানেজমেন্ট সার্ভিসেস কর্পোরেশনের দাতো তাং সেং সুং। বিজ্ঞপ্তিতে মোয়াজ্জেম হোসেন জানান, মালয়েশিয়ার প্রতিনিধিরা বাংলাদেশে সৌরবিদ্যুৎ, আইসিটি, বাস ও ট্রাক সংযোজন এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

বিএমসিসিআই সভাপতি বলেন, ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বিএমসিসিআই আগামী এপ্রিলে কুয়ালালামপুরে আইসিটি প্রদর্শনীর আয়োজন করবে। সরকার দেশের বিভিন্ন স্থানে আইসিটি পার্ক তৈরি করছে। মালয়েশিয়া বাংলাদেশের আইসিটি বা আইওটি খাতে অংশীদার হতে পারে।

এ সফরে প্রতিনিধিদল বিডা, জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার সেল, টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এগ্রো-প্রসেসিং অ্যাসোসিয়েশন পরিদর্শন এবং ঢাকা ও চট্টগ্রামে বাজার জরিপ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া

আপডেট সময় ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮