ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল সড়কে সদর বাজারের ব্যবসায়ী শাহাদত হোসেনের ঘরের পুরানো দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই রাব্বি নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি পাশেই সৌখিন ফার্নিচারের মিস্ত্রী ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মতো রাব্বি কাজে আসলে শাহাদাতের রাজমিস্ত্রীরা তাকে পুরানো দেয়াল টেনে ফেলার জন্য ডেকে নেয়। দেয়াল টানাটানির এক পর্যায়ে ভেঙে রাব্বির মাথায় পড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদল কোর্ট গ্রামের আবুল হোসেনের ছেলে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম দৈনিক আকাশকে বলেন, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০২:১৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮