ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাঞ্ছারামপুরে পিইসি পরীক্ষা না দিয়েই ৩ শিক্ষার্থী পাস

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না দিয়েই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী পাস করার খবর পাওয়া গেছে।

বিষয়টি উপজেলা শিক্ষা অফিস গোপন রাখলেও এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ওই তিন শিক্ষার্থী হলো, বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী দক্ষিণ আনন্দ স্কুলের আরফান মিয়া, কাইসার মিয়া ও জয়কালিপুর আনন্দ স্কুলের লাহিমা।

গত ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। কিন্তু বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী দক্ষিণ আনন্দ স্কুল ও কালিপুর আনন্দ স্কুলের তিন শিক্ষার্থী এক বিষয়ের পরীক্ষায় অংশ না নিলেও পাসের তালিকায় তাদের নাম এসেছে। পরীক্ষার ফলাফলে আরফান মিয়া (রোল নম্বর ১৫৬৮) পেয়েছে জিপিএ-১.০০ ও তার মোট নম্বর ২১৫, কাইসার মিয়া (রোল নম্বর ১৫৭২) পেয়েছে জিপিএ-১.৬৬, তার মোট নম্বর ২৩৪, লামিয়া (রোল নম্বর ৫৬৭) পেয়েছে জিপিএ-১.০০।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ বলেন, বিষয়টি আমি জেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে জানিয়েছি। আমার ধারণা যারা নাম্বারিং করেছে তারা হয়তো ভুলবশত করেছে। ভুল সংশোধনের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঞ্ছারামপুরে পিইসি পরীক্ষা না দিয়েই ৩ শিক্ষার্থী পাস

আপডেট সময় ১১:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮