ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রবাসীকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

তিনটি স্বর্ণের বারসহ মো. হারুন নামে ১ কুয়েত প্রবাসীকে আটকে রেখে আড়াই লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের বিরুদ্ধে।

হারুনের ভাই নবাবগঞ্জের বালুখণ্ড এলাকার আইয়ুব হোসন মোল্লা ও তাদের ফুফাতো ভাই সিংগাইর পৌরসভা আজিমপুর এলাকার আবদুল আজিজ মেম্বার বলেন, দীর্ঘদিন কুয়েত থাকার পর হারুন রোববার দেশে আসে। বাড়ি ফেরার পথে সন্ধ্যায় সিংগাইর বাসস্ট্যান্ডে আসলে সিংগাইর থানার এএসআই সফিকুল ইসলাম তাকে ৩টি স্বর্ণের বারসহ আটক করে থানায় নিয়ে যান।

স্বর্ণের বৈধ কাগজ পত্র দেখানোর পরেও তাকে হয়রানি করা হয় এবং থানায় আটকে রাখা হয়। এরপর থানার ওসি ও এএসআই সফিকুলকে আড়াই লাখ টাকা দেয়ার পর রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ও এএসআই সফিকুল ইসলাম বলেন, বৈধ কাগজ যাচাই বাচাইয়ের পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তার কাছ থেকে কোনো টাকা পয়সা রাখা হয়নি। এছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল এসএসপি এ সময় উপস্থিত ছিলেন বলে তারা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ

আপডেট সময় ১০:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮