ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ মহড়ায় নামছে কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া সম্প্রতি একটি রুশ টেলিভিশন চ্যানেল আরটিকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যমান উপসাগরীয় সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে কাতার।

তিনি আরো জানান, শিগগিরই তিন দেশের যৌথ মহড়া শুরু হবে। অবশ্য মহড়া কতদিন ধরে চলবে বা এতে কতো সেনা অংশ নেবে সে ব্যাপারে কোনো আভাস দেননি তিনি। ফলে সৌদি নেতৃত্বাধীন চার দেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ মহড়ায় অংশ নিতে যাচ্ছে দোহা।

তিনি বলেন, কুর্দি ইস্যুতে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে মতবিরোধ এ মহড়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। যদিও কুর্দিদেরকে সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কুর্দিদেরকে দেশের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে মনে করে তুরস্ক।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে। অবশ্য, কাতার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ মহড়ায় নামছে কাতার

আপডেট সময় ০৭:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭