ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৪৪ ধারা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার থানার ৫টি স্থানে একইদিন একই স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ আহ্বান করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসলাম মোল্লা এ আদেশ দেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় রুহিয়া থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পথসভায় বক্তব্য দেয়ার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করে থানার ঢোলারহাট বাজার, রুহিয়া চৌরাস্তা, রামনাথহাট, ভেলারহাট ও পাটিয়াডাঙ্গী বাজারে পথসভার প্রস্তুতি নিচ্ছিল জেলা বিএনপি। জেলা স্বেচ্ছাসেবক লীগও আজ ওইসব স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সারাদিন থানায় মিটিং সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করে।

প্রতিবাদে জেলা বিএনপি তাৎক্ষণিক দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। একই স্থানে সমাবেশ ডেকে আওয়ামী লীগ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছে বিএনপি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৪৪ ধারা

আপডেট সময় ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮