ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারায়ণগঞ্জে দেয়ালচাপায় দুই জনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় দেয়ালচাপায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ভবন মালিকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা হয় বলে এলাকাবাসীর অভিযোগ।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। দেয়াল চাপা পড়ে গুরুতর আহতাবস্থায় তাদের বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- স্থানীয় মহিউদ্দিন ডাইংয়ের মালিক সফিক আহম্মেদের ছোট ভাই নজরুল ইসলাম (৫০) ও কাশিপুর দেওয়ান বাড়ির মাদবর বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মতিউর রহমান মতি (৪৮)।

ফতুল্লা মডেল থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলাইল এলাকায় মহিউদ্দিন ডাইংয়ের মালিক সফিক আহম্মেদ একটি পুরাতন ভবনসহ একটি জায়গা ক্রয় করেন। ওই জায়গার ওপর পুরাতন ভবনটি ভাঙার কাজ চলছিল। এসময় অসাবধানতার কারণে কাজ করার সময় দেয়াল ধসে চাপায় পড়েন নজরুল ইসলাম ও মতি। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে দেয়ালচাপায় দুই জনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮