ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোম্পানীগঞ্জে গৃহবধূর শরীরে আগুন, স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মোহছেনা বেগম (৩০) নামের এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করেছে তার স্বামী জামাল উদ্দিন। এই ঘটনায় স্থানীয় লোকজন জামাল উদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শরীরের ৫০ ভাগ পুড়ে যাওয়ায় গৃহবধূকে ঢামকে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে পৌরসভা ৫নং ওয়ার্ড কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আটক জামাল উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মোহছেনা জানান, দীর্ঘদিন থেকে তার স্বামী জামাল মাদকাসক্ত হয়ে তাকে মারধর করতো। বুধবার রাতেও তাকে মারধর করার এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং জামাল উদ্দিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আগুনে গৃহবধূর মোহছেনার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহছেনার মাদকাসক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জে গৃহবধূর শরীরে আগুন, স্বামী আটক

আপডেট সময় ১২:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮