ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুক না পেয়ে স্ত্রীর চুল-ভ্রু কর্তন, শরীরে ছ্যাঁকা

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীতে যৌতুক না পেয়ে স্ত্রীর মাথার চুল ও চোখের ভ্রু কেটে নেয়া হয়েছে। শরীরে দেয়া হয়েছে সিগারেটের ছ্যাঁকা। এমন অভিযোগ এনে নির্যাতিতা গৃহবধূ অথরা আক্তার রওফে সুমি (২২) তার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। জেলার রায়পুরা উপজেলার জাহাঙ্গীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, গত ৬ বছর আগে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহর খোলা গ্রামের মুদি মাল ব্যবসায়ী বাহার উদ্দিনের মেয়ে সুমির বিয়ে হয় একই উপজেলা জাহাঙ্গীরনগর গ্রামের হাসেম মিয়ার ছেলে কবির মিয়ার সঙ্গে।

নির্যাতিতা সুমি বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবর যৌতুকের জন্য আমাকে নির্যাতন শুরু করেন। ঘর নির্মাণের জন্য ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু আমার বাবা মুদি দোকান চালিয়ে আমাদের সংসার চালান। এতো টাকা পাবে কোথায়? সেই ভেবে নির্যাতন মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু আর কতো?

সুমির বাবা বাহার উদ্দিন বলেন, বিয়ে দিয়েছিলাম মেয়ে সুখে ঘর করবে বলে। সুখ তার কপালে হলো না। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতন সইতে হচ্ছে। পাষণ্ডের হাত থেকে মেয়েকে বাঁচাতে এ পর্যন্ত ৬০ হাজার টাকা দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যৌতুক না পেয়ে স্ত্রীর চুল-ভ্রু কর্তন, শরীরে ছ্যাঁকা

আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮