ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

সিটিসেলের তরঙ্গ খুলে দিল বিটিআরসি

অাকাশ আইসিটি ডেস্ক:

আদালতের নির্দেশে মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে দেনার দায়ে বন্ধ হওয়া সিটিসেলের তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিটিআরসিকে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে দেশের প্রথম এই মোবাইল ফোন অপারেটরের লাইসেন্স পুনর্বহালের আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

সিটিসেলের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানানোর পরদিন আদালতের এই নির্দেশনা এলো।

বিটিআরসির পাওনা পৌনে ৫০০ কোটি টাকা না দেওয়ায় গত বছর ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেওয়া হয়। আংশিক দেনা পরিশোধের পর আদালতের নির্দেশে ১৭ দিন পর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেওয়া হলেও এ বছর ১১ জুন আবার তা বন্ধ করে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিটিসেলের তরঙ্গ খুলে দিল বিটিআরসি

আপডেট সময় ০৩:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭