ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চড় মারা সেই ফিলিস্তিনি কিশোরীর বিরুদ্ধে ১২ দফা অভিযোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুই ইসরায়েলি সেনাকে চড় এবং লাথি মেরে আলোচিত ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে শারীরিক হামলা ও পাথর ছোড়াসহ ১২টি অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসসি ও আলজাজিরার।

এর আগে একটি ভিডিওতে দেখা যায়, ১৭ বছর বয়সী আহেদ ও তার কাজিন ওই ইসরায়েলি সেনাদের চড় ও লাথি মারছে। পরে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় একদল নারী সঙ্গে আহেদও দুই ইসরায়েলি সেনাকে চলে যেতে বলছিল, ধাক্কা মারছিল ও লাথি দিচ্ছিল।

পশ্চিম তীরে ১৫ ডিসেম্বরের ওই ঘটনার তিনদিন পর রাত ৩টায় অন্তত ৩০ জন ইসরায়েলি সেনা গিয়ে আহেদকে গ্রেপ্তার করে। আহেদের বাবা বাসেম তামিমি বলেন, তাকে গ্রেপ্তারের সময় সেনারা কাঁদানে গ্যাস ছোড়ে ও জানালা ভেঙে ফেলে।

পরের দিন তার মা তাকে দেখতে গেলে মাকেও গ্রেফতার করা হয়। পরিবারের দাবি, অধিকৃত পশ্চিম তীরে বৈধ আন্দোলনেই অংশ নিয়েছিল আহেদ ও তার কাজিন নূর তামিমি। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সেনারা ফিলিস্তিনিদের পাথর ছোড়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল। ওই সময়ই আহেদ তামিমি দুই সেনার গায়ে হাত তোলে। এ সময় সঙ্গে ছিলেন তার কাজিন।

এদিকে রোববার নূর তামিমির বিরুদ্ধে শারীরিক হামলা ও দায়িত্ব পালনের বাধা দেয়ার অভিযোগ গঠন করা হয়। এসময় আহেদের মা যিনি ওই ভিডিওটি ধারণ করে ফেসবুকে ছাড়েন, তার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়। সুপরিচিত এই অধিকার কর্মী আরো বলেন, ইসরায়েলি সেনাদের ছোড়া রাবার বুলেটে আহত হন আহেদের ১৪ বছর বয়সী কাজিন মোহাম্মেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

চড় মারা সেই ফিলিস্তিনি কিশোরীর বিরুদ্ধে ১২ দফা অভিযোগ

আপডেট সময় ০৩:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮