ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় চালু হতে যাচ্ছে ৯৯ গম্বুজ বিশিষ্ট মসজিদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় মসজিদের সংখ্যা খুবই নগণ্য। হাতেগোনা কয়েকশ মসজিদ রয়েছে। নতুন মসজিদ নির্মাণের আবেদন করলে অনেক সময়ই কর্তৃপক্ষ মসজিদ তৈরির অনুমোদন দেয় না। রাজধানী ক্যানবেরার গঙ্গালিন এলাকায় একটি মসজিদ তৈরির অনুমোদন পেতে সময় লেগেছে ১৪ বছর। তবে এবার অস্ট্রেলিয়ার সিডনিতে চালু হতে যাচ্ছে ৯৯ গম্বুজের একটি চমত্কার শিল্পগুণ সমৃদ্ধ মসজিদ।

আগামী বছর রমজানেই মুসল্লিদের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে মসজিদটি। মসজিদটির নকশা করেছেন এঙ্গেলো কান্দালেপাস। তার বিশ্বাস, শিল্পগুণের কারণে ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও এটি মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হবে। ৯৯ গম্বুজ বিশিষ্ট মসজিদটি স্থাপত্যশৈলীর অনন্য এক নিদর্শন হয়ে উঠতে পারে।

গত বছর সেপ্টেম্বরে সিডনি আর্কিটেকচার ফেস্টিভ্যালে ‘মিট দ্য অজি মস্ক’ শিরোনামে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল অসমাপ্ত মসজিদ ভবনটি। সিডনির শহরতলী পাঞ্চবউলের মুসলিম সমপ্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও ঐ উত্সবে গিয়েছিলেন। মুসলিম সমপ্রদায়ের সদস্যরা তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বলেন। মসজিদটির নির্মাণে খরচ হয়েছে ৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় সাড়ে ৭৪ কোটি টাকা)।

ফেস্টিভ্যালের পরিচালক টিমোথি হার্টন বলেন, আধুনিক শিল্পকর্মের এক অনন্য নিদর্শন পাঞ্চবউলের এই ৯৯ গম্বুজের মসজিদ। সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দ্রুত ক্রমবর্ধমান এলাকাগুলোর মধ্যে অন্যতম সিডনির পশ্চিমাঞ্চলের শহর পাঞ্চবউল। পাঞ্চবউলকে আলাদা একটা পরিচিতি দেবে এই ৯৯ গম্বুজের মসজিদটি।

এঙ্গেলো কান্দালেপাস একজন গোঁড়া খ্রিষ্টান হওয়ায় তার কাছে মুসলিম সমপ্রদায়ের লোকজন মসজিদের নকশা করতে এলে প্রথমে একটু দ্বিধান্বিত হয়ে পড়েন। তার ভয় ছিল, যে ধর্ম সম্পর্কে গভীর ধারণা নেই তাদের মসজিদের নকশা তৈরি করতে গিয়ে পাছে কোনো ভুল না করে বসেন। শেষ পর্যন্ত যখন তিনি নকশা করতে রাজি হন তখন তিনি মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিক সুযোগ-সুবিধা সব কিছুর এক সম্মিলন ঘটানোর পরিকল্পনা করেন। এই মসজিদের নকশা তৈরির প্রয়োজনে তিনি ভারতের আগ্রা থেকে আহমেদাবাদ পর্যন্ত গেছেন। মসজিদটির ৯৯টি গম্বুজে আরবিতে লেখা হবে আল্লাহর ৯৯ নাম। ৯৯ গম্বুজে আল্লাহর ৯৯ নাম লিখতে তুরস্ক থেকে আনা হচ্ছে বেশ কয়েকজন দক্ষ ক্যালিওগ্রাফার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ায় চালু হতে যাচ্ছে ৯৯ গম্বুজ বিশিষ্ট মসজিদ

আপডেট সময় ০৩:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮