ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিরোজপুরে খাল মিলল নিখোঁজ কৃষকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের স্বরূপকাঠীতে নিখোঁজের তিন দিনের মাথায় খাল থেকে মো. সেলিম মিয়া নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বেলুয়া নদী সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. সেলিম মিয়া উপজেলার কাটাখালী এলাকার বাসিন্দা মৃত তৈয়বুর রহমানের ছেলে।

বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল জানান, সেলিম মিয়া যে জমিতে বীজ বপন করতে গিয়েছিল সে জমি নিয়ে তাদের মামা বাড়ির লোকজনের সাথে বিরোধ ছিল। এ বিরোধ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক করেছেন সাবেক ইউপি সদস্যরা।

স্বরূপকাঠী থানার উপ-পরিদর্শক মো. সাহাবুদ্দিন জানান, গত শনিবার সকালে জমিতে ধানের বীজ বপন করতে যায় সেলিম। এরপর আর বাড়ি ফিরে না আসায় রবিবার সেলিম মিয়ার ছোট ভাই মো. আবু আব্দুল্লাহ স্বরূপকাঠী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে এক নৌকাযাত্রী খালে লাশ ভাসতে দেখে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মরদেহের মাথায় আঘাত, গলায় ফাঁস লাগানো, ডান হাতের আঙ্গুলে কোপ, বাম হাতে কোপ ও কাধ বরাবর ভাঙা রয়েছে। তিনি আরো বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিরোজপুরে খাল মিলল নিখোঁজ কৃষকের লাশ

আপডেট সময় ০১:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮