ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গৃহবধূ গণধর্ষণে সাবেক ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে আটক সাবেক ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র রায় ও আব্দুল গফুরকে রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানখুড়ি গ্রামের বাসিন্দা এবং পাটিয়াডাঙ্গী বাজারের দোকানদার হামিদুর রহমান শুক্রবার ব্যক্তিগত কাজে ঢাকায় যায়। শুক্রবার রাতে তার স্ত্রী মাটির ঘরে একাকি ঘুমিয়েছিল। রাত দেড়টার দিকে তার শয়ন ঘরের জানালা ভেঙে ২/৩ জন ঘরে প্রবেশ করে এবং কাপড় দিয়ে মুখ বেঁধে তাকে বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে নিয়ে যায়।সেখানে প্রতিবেশী জালাল উদ্দীন, রবীন্দ্র চন্দ্র রায়, মানিক নামে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ওই গৃহবধূকে একটি নদীর ধারে নিয়ে গিয়ে আরো ৪ যুবক যথাক্রমে লিয়াকত, হামিদুর, আব্দুল গফুর ধর্ষণ করে।

শুধু তাই নয়,ধর্ষণকারীরা গৃহবধূর মুখ কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়ে একটি বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। শনিবার সকাল পর্যন্ত সেখানে বাঁধা ছিল ওেই গৃহবধূ। সকাল ৬টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ৭ জনকে আসামি করে গণধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করা হয়। রবিবার সকালে ধষিৃতার ডাক্তারি পরীক্ষা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপ পরিদর্শক কফিল উদ্দীন জানান, মোলানখুড়ি গ্রামে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে ২ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গৃহবধূ গণধর্ষণে সাবেক ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

আপডেট সময় ১০:১২:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭