ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টরসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত তিনটায় জেলার চান্দিনা ছয়ঘড়িয়ায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, একদল ডাকাত ছয়ঘড়িয়া ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য চান্দিনা কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে শামীম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপার একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭