ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজ বিএনপি নেতা সৈয়দ সাদাত গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজ থাকার চার মাস আট দিন পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাদাত আহমেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দশটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, ‘শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে রবিবার সকালে বিস্তারিত জানানো হবে।’ এদিকে, ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালের রমনা থানার নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর ৮। রবিবার সকালে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে।

তবে সাদাতের স্ত্রী লুনা সাদাত আহমেদ বলেন, ‘আমরা এখনও কোনও খোঁজ পাইনি। পুলিশ আমাদের কিছুই জানায়নি। মিডিয়ায় আমরা শুনছি। আমরাও খোঁজ নিচ্ছি।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ৭/৮ জন মাইক্রোবাসে করে সাদাত আহমেদকে গত ২২ আগস্ট তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’

এ বিষয়ে এবিএন গ্রুপের ম্যানেজার নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘গত ২২ আগস্ট বিকালে সৈয়দ সাদাত আহমেদকে ক্যান্টনমেন্ট থানার বিমানবন্দর সড়ক থেকে অপহরণ করা হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজ বিএনপি নেতা সৈয়দ সাদাত গ্রেফতার

আপডেট সময় ০১:২৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭