ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুঁসলিয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতাপেটা ছাত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

যৌন হয়রানির অভিযোগ তুলে চাঁদপুর ফরিদগঞ্জে রাসেল হাসান নামে খণ্ডকালীন এক শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা করেছেন নবম শ্রেণির এক ছাত্রী। ফরিদগঞ্জ এআর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিকালে ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়াসহ ইউএনও ও ওসিকে দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক রাসেল হাসান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ সবই ষড়যন্ত্র। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে’।

প্রধান শিক্ষক বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। অভিযোগ প্রমাণিত হলে রাসেল হাসানকে আইনের আওতায় আনা হবে। ছাত্রীর মামার অভিযোগ, রাসেল হাসান তার ভাগ্নিকে বিয়ের প্রস্তাব দিয়ে নানা সময় ঘৃণিত কাজ করেছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর অভিভাবকরা জানান, ঘটনার সময় ছাত্রী স্কুলে উপস্থিত হয়ে রাসেল হাসানকে শিক্ষককক্ষ থেকে ডেকে বাইরে আনে। সে রাসেলকে নানা প্রশ্নে জর্জরিত করে। দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে ছাত্রী তার পা থেকে জুতা খুলে রাসেল হাসানকে পেটাতে শুরু করে। সে চিৎকার করে বলে, রাসেল হাসান তাকে ফুঁসলিয়ে বিভিন্ন সময় যৌন হয়রানি করেছেন। কুপ্রস্তাব গ্রহণ না করায় তাকে কেমিস্ট্রি বিষয়ে তাকে ফেল করিয়েছেন’।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ফুঁসলিয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতাপেটা ছাত্রীর

আপডেট সময় ০৯:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭