ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জ্বলন্ত চুলা নিয়ে এক শিশুর খেলা থেকে নিউইয়র্কের অগ্নিকাণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউ ইয়র্কের ব্রঙ্কস্ এলাকায় সৃষ্ট আগুনে ১২ জন নিহত হয়েছে। গত আটাশ বছরে শহরের সবচেয়ে ভয়াবহ আগুন শুরু হয়েছিল জ্বলন্ত চুলা নিয়ে এক শিশুর খেলা থেকে। এমনটাই জানিয়েছেন শহরটির দমকল বাহিনী প্রধান ড্যানিয়েল নিগ্রো।

তিনি বলেন, আগুন খুব দ্রুত সিঁড়ি ঘর দিয়ে উপরে উঠে যায়, যার ফলে ভবনের বাসিন্দারা বাইরে বের হওয়ার জন্য খুব কম সময় পেয়েছিল। আগুনে ১২ জন মারা যায়, যাদের মধ্যে ৭টি শিশু। যে শিশুর কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল তার বয়স তিন বছর।

আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে শিশুটির মা তার ২ সন্তান নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যান। এ সময় তিনি দরজা খোলা রেখে যান। ফলে সে বাসা থেকে আগুন বেরিয়ে সিঁড়িতে ছড়িয়ে পড়ে। তখন তিনি তার ২ বছর এবং ৩ বছরের দুই সন্তান নিয়ে দ্রুত বেরিয়ে যান। আগুন এত দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে যে বাসিন্দারা বুঝে উঠতে পারেনি।

অনেকেই নিচে নামতে পারেনি। যারা নামার চেষ্টা করেছে তাদের কয়েকজন সেখানেই পড়ে মারা গেছে। নিহতদের নাম এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ড থেকে যারা বেঁচে গেছেন তাদের অনেকেই পায়ে কোন জুতা কিংবা গরম কাপড় সাথে নিয়ে নামতে পারেননি। তীব্র শীতের মধ্যে তারা রাস্তায় নেমে আসেন এবং তাদের শীত নিবারণের জন্য কম্বল দিয়ে সহায়তা করেছে রেডক্রস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ডলারের দামে নতুন রেকর্ড

জ্বলন্ত চুলা নিয়ে এক শিশুর খেলা থেকে নিউইয়র্কের অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৯:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭