ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণের ঘটনায় নিহত ২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় লং বিচে এক গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানিয়েছে এনডিটিভি।

ঘটনাটিকে সহকর্মীদের মধ্যে বচসার জের বলে ধারণা করছে পুলিশ। লং বিচ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অনেকেই হতাহত হয়েছেন এবং গুলিবর্ষণকারীরও মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

লং বিচের মেয়র রবার্ট গ্রাসিয়া জানিয়েছেন, এ ঘটনায় গুলিতে জখম এক ব্যক্তি ও গুলিবর্ষণকারী উভয়ের মৃত্যু হয়েছে। আহত অপর এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলসের কেন্দ্রস্থল থেকে ৩২ কিলোমিটার দূরে লং বিচের ওই ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণের ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৯:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭