ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক মাস ধরে বাড়ছে স্বর্ণের দর

অাকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন রাজনীতি নিয়ে অনিশ্চয়তায় ডলারের দাম ক্রমান্বয়ে কমতে থাকায় প্রভাব পড়ছে স্বর্ণ বাজারে। গত চার সপ্তাহের মধ্যে ২৪ জুলাই সোমবার আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি ছিল পণ্যটির দাম।

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক সংস্কার বিশেষ করে ট্যাক্স সংস্কার কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এর ফলে বিশ্বের প্রধান প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দাম কমছে। গত ১৩ মাসে সর্বনিম্ন স্থানে অবস্থান করছে ডলার।সাধারণত ডলার শক্তিশালী হলে স্বর্ণের দর বাড়ে। আর ডলার দুর্বল হলে দর কমে।

রয়টার্সের ওই সংবাদে আরও বলা হয়, শেষ কার্যদিবসে আগামীতে ডেলিভারি হতে যাওয়া স্পট গোল্ড বিক্রি হয় আউন্সপ্রতি ১ হাজার ২৫৪ ডলার (এক আউন্স=২.৪৩ ভরি)। আজ বাজারের শুরুর দিকে তা আরও বেড়ে বিক্রি হয়েছে ১ হাজার ২৫৭.১৮ মার্কিন ডলার। গত সপ্তাহে পণ্যটির দর ২.১ শতাংশ বেড়েছে।জেফারি হ্যালি নামের এক বাজার বিশ্লেষক বলছেন, আমরা মনে করছি, এবার স্বর্ণের দাম আরও বাড়বে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ায় বাজুস; আর কম থাকলে দাম কমানো হয়। সমিতির তথ্য মতে, দেশের বাজারে এখন প্রতি ভরি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২৬ হাজার ১২৭ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক মাস ধরে বাড়ছে স্বর্ণের দর

আপডেট সময় ০২:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭