ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

চট্টগ্রামে অর্ধেক খুলি নিয়ে জন্মানো সেই শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাথার খুলির উপরের অংশ ছাড়া জন্ম নেওয়া সেই শিশুটি মারা গেছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয়।

রোববার যোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন শিশুটির পিতা আবদুর রহমান। তিনি বলেন, রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আমার সন্তানের মৃত্যু হয়েছে।

বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের স্ত্রী জান্নাতুল নাঈম (২৩) শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে মেয়ে সন্তানটির জন্ম দেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার শনিবার জানিয়েছিলেন, সদ্যজাত শিশুটির ব্রেইনসহ মাথারখুলির উপরের অংশ নেই। গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীরে ভাইরাস সংক্রমণের শিশুটি এই ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে মায়ের শরীরে ‍ভাইরাসের সংক্রমণের প্রকাশটা বাচ্চার মাধ্যমে হয়েছে। সাধারণত এই ধরনের নবজাতক বাঁচে না।

মায়ের শরীরে কি ধরনের ভাইরাসের সংক্রমণ হয়েছিল সেটা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাহিদা আক্তার মজুমদার জানান, নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া শিশুটির ওজন ৩ কেজি ২০০ গ্রাম। শরীরের চেয়ে মাথা অস্বাভাবিক ছোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

চট্টগ্রামে অর্ধেক খুলি নিয়ে জন্মানো সেই শিশুর মৃত্যু

আপডেট সময় ০২:২৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭