ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বোমা তৈরি সময় উড়ে গেল যুবকের দুই কব্জি

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরে হাত বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে শফিকুল ইসলাম (২১) নামের এক যুবকের দুই কব্জি উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার রাত সাতটার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চর গ্রামে এই ঘটনা ঘটে। আহত যুবক খুনের চর এলাকার ইউনুস শিকদারের ছেলে।

স্থানীয় মেম্বার আতাউর রহমান আক্তার জানান, বাঁশগাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজাদ সরদারের বাড়িতে বসে বোমা তৈরি করছিল শফিকুল। এ সময় বোমাটি বিস্ফোরিত হলে দুই কব্জিসহ হাতের কিছু অংশ উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে স্থানীয় হাসান আকনের হাটে গ্রাম্য চিকিৎসক অজিত সেনের কাছে চিকিৎসা দেয়া হয়।

মাদারীপুরে পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আহত ওই যুবককে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জেনেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

বোমা তৈরি সময় উড়ে গেল যুবকের দুই কব্জি

আপডেট সময় ১২:৫৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭