ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুম্বাইয়ে ক্যাবের ভেতর তরুণীকে ধর্ষণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মুম্বাইয়ের কাশিমিরা থেকে থানে যাচ্ছিল তরুণী। ভর সন্ধ্যায় একটি ক্যাব ভাড়া করে নেন। গন্তব্যের বদলে একটি ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে ক্যাব চালক। ছিনিয়ে নেয় তরুণীর কাছে থাকা টাকা-পয়সাও। গত ১৯ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বাজরেশ্বরীতে। তরুণীর অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার পুলিশ ওই ক্যাবচালক এবং তার এক বন্ধুকে গ্রেফতার করেছে।

অভিযোগে ওই তরুণী জানান, ঘটনার দিন থানে যাবেন বলে তিনি কাশিমিরা থেকে ওই ক্যাবে ওঠেন। ক্যাবে চালকের পাশে আরও এক যুবক বসে ছিল। ক্যাবচালকের বন্ধু ওই যুবক। কিছু দূর যাওয়ার পরই আচমকা রাস্তা বদলে নেয় চালক। তাতে তরুণীর সন্দেহ হয়। রাস্তা কেন বদলে নিল তা জানতে চান। চালকের উত্তর শুনে নিশ্চিন্ত হননি তরুণী। কিছু একটা গোলমাল রয়েছে আঁচ করতে পেরে তিনি চিৎকার জুড়ে দেন।

এরপর গাড়ির গতি বাড়িয়ে বাজরেশ্বরীর একটি ফাঁকা জায়গায় ক্যাব থামায় চালক। ওই তরুণীর টাকার ব্যাগ, মোবাইল ছিনিয়ে নেয়। গাড়ির মধ্যেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তরুণীর। এসব করতে ক্যাবচালককে সাহায্য করে তার পাশের সিটে বসে থাকা ওই বন্ধু। গুরুতর জখম হয়ে যান তরুণী। গভীর রাতে নিজেকে প্রচন্ড অসহায়ও লাগছিল তার।

তরুণী জানান, এরপর গাড়ি করেই তারা দুজন তাকে কাছের একটি লজে নিয়ে যায়। লজের মালিককে তরুণী সবকিছু জানান। লজ মালিক পাল্টা প্রশ্ন করলেই বিপদ বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। লজ মালিকই পুলিশে খবর দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুম্বাইয়ে ক্যাবের ভেতর তরুণীকে ধর্ষণ

আপডেট সময় ০৯:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭