ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

মালয়েশিয়ায় ২০ টন আতশবাজি ও হাজার লিটার মদসহ বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় ২০ টন আতশবাজি ও এক হাজার লিটার মদসহ এক বাংলাদেশিকে আটক করেছে এনফোর্সমেন্ট ডিভিশন ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার `অপস ক্রিসমাস` নামক একটি অভিযান পরিচালনা করার সময় রাওয়াংয়ের বাতু আরাং এলাকা থেকে এসব পণ্যসহ তাকে আটক করা হয়।

কাস্টমস বিভাগের উপমহাপরিচালক দাতো আজিমাহ আবদুল হামিদ বলেন, সামনে চীনা নববর্ষ উদযাপনের জন্য ক্রেতাদের কাছে বিক্রি করার লক্ষ্যে এসব পণ্য চীন থেকে অপরিশোধিত শুল্কে আনা হয়েছিল। উদ্ধার হওয়া বিভিন্ন পণ্যের বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত।

তিনি আরো বলেন, তদন্তের জন্য ২৫ বছর বয়সী একজন বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কাস্টমস আইন ১৯৬৭-এর ১৩৫(১)(ডি) ধারার অধীনে মামলাটির তদন্ত করা হচ্ছে যেখানে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং আটক পণ্যের মূল্য অপেক্ষায় ১০ গুণ অর্থ জরিমানার বিধান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

মালয়েশিয়ায় ২০ টন আতশবাজি ও হাজার লিটার মদসহ বাংলাদেশি আটক

আপডেট সময় ০২:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭