ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাথার খুলি ছাড়াই সন্তানের জন্ম দিল ভাইরাস আক্রান্ত মা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাথার খুলির উপরের অংশ ছাড়াই এক মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল নাঈম নামে এক মা। মায়ের গর্ভে ভাইরাস সংক্রমণের কারনে অস্বাভাবিক এই সন্তানের জন্ম হয় বলে ধারণা করছেন চিকিৎসকরা।

আজ শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জান্নাতুল নাঈম (২৩) অস্বাভাবিক এই মেয়ে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানো বিভাগে পাঠানো হয় বলে জানান ওই বিভাগের চিকিৎসক শরীফুজ্জামান।

তিনি বলেন, শিশুটি গর্ভে থাকা অবস্থায় মারাত্মক কোনো ভাইরাসে সংক্রমণ হয়েছেন মা। যা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তবে ভাইরাস সংক্রমণের কারনেই এ ধরণের অস্বাভাবিক শিশুর জন্ম হয়। কি ধরণের ভাইরাসে এই মা সংক্রমিত হয়েছে তা সনাক্ত করতে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে বলে জানান তিনি।

শিশুটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিশুটি এখনো বেঁচে আছে। তবে এ ধরনের নবজাতক সাধারণত বাঁচে না। প্রসূতিও সুস্থ আছেন। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার জানান, আবদুর রহমানর স্ত্রী জান্নাতুল নাইম প্রসব বেদনা নিয়ে আজ শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। এরপর সকাল ৮ টা ৪০ মিনেটে একটি মেয়ে সন্তানের জন্ম দেন।

জন্মের পর সন্তানটি দেখে প্রথমে হতভম্ব হন গাইনী চিকিৎসকরা। পরে পর্যবেক্ষণ করে দেখা যায় সন্তানটি ব্রেইনসহ মাথার খুলির উপরের অংশ নেই। পরে সন্তানসহ মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানো বিভাগে পাঠানো হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাহিদা আক্তার মজুমদার জানান, সন্তানটি নরমাল ডেলিভারিতে জন্ম নিয়েছে। জন্মের পর শিশুটির ওজন ছিল ৩ কেজি ২০০ গ্রাম। শরীরের চেয়ে মাথা অস্বাভাবিক ছোট। জান্নাতুল নাঈমের এটি দ্বিতীয় সন্তান। এর আগের তার তিন বছরের একটি ছেলে রয়েছে বলে জানান স্টাফ নার্স নাহিদা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাথার খুলি ছাড়াই সন্তানের জন্ম দিল ভাইরাস আক্রান্ত মা

আপডেট সময় ১২:১৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭