ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

কুমিল্লায় বিএনপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম ও তার কর্মীদের উপর কয়েক দফা হামলা এবং গাড়ি ভাঙচুর ও ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির ওই চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শাহীদুল ইসলাম শাহীনের কর্মীরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এ হামলা চালিয়েছেন।

এ ঘটনায় শনিবার বিকালে রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম অভিযোগ করে বলেন, শুক্রবার বিকালে ইউনিয়নের আউশপাড়া এলাকায় সিএনজি অটোরিক্সাযোগে মাইকের মাধ্যমে তার প্রচারণা চলছিল। এ সময় প্রতিপক্ষের কর্মীরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তার প্রচারণায় বাধা দিয়ে সিএনজিচালক ও প্রচারকারীকে মারধর করে। এ ঘটনার খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে যাওয়ার পথে বামন্ডা গ্রামে পৌঁছলে ১৫/২০টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী এসে তার উপর হামলার চেষ্টা চালায়। এ সময় ওই সন্ত্রাসীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এছাড়া ওইদিন রাতে মুদাফ্ফরগঞ্জ বাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর ৪০/৫০ বহিরাগত সন্ত্রাসী আমার কর্মীদের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমার ৩ জন কর্মীসহ মোট ৫ জনকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে প্রেরণ করে।

বিএনপির ওই চেয়ারম্যান প্রার্থী আরও অভিযোগ করেন, এর আগেও একাধিকবার আমার উঠান বৈঠক ও প্রচারণায় হামলা চালানো হয়েছে। আমার নিজ গ্রাম ছাড়া পুরো ইউনিয়নের কোথাও আমার পোস্টার লাগাতে পারছি না। পুরো ইউনিয়ন বহিরাগত সন্ত্রাসীতে ভরে গেছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ দেখছি না।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী মো.শাহীদুল ইসলাম শাহীন বলেন, আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ মোটেও সত্য নয়। বরং তিনি (বিএনপির প্রার্থী) আমার নেতাকর্মীদের ভয় দেখাচ্ছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওই নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমাকে বিষয়গুলো মোবাইলফোনে জানিয়েছেন। আমি তাকে বলেছি প্রমাণসহ লিখিত অভিযোগ দিতে। তবে এখনও তার লিখিত অভিযোগ আমার হাতে পৌঁছেনি। অভিযোগ হাতে পেলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

কুমিল্লায় বিএনপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আপডেট সময় ১১:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭