ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারায়ণগঞ্জে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজু (২৪) নামে এক রিকশাচালকের লাশ বট গাছে দীর্ঘক্ষণ ঝুলে থাকার পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে। বট গাছের ঢালে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। শুক্রবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর মরা খালপাড় সীমানাবর্তী এলাকা শ্মশান ঘাটের ভেতরে বট গাছে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, নিহত রাজু ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জনি মিয়ার পালিত ছেলে। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

এসআই আব্দুস সালাম জানান, স্থানীয় লোকজনের সংবাদে শ্মশান ঘাটের ভেতরে মন্দিরের পাশে একটি বট গাছে ঝুলন্ত রাজুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কারণে বট গাছের উপরে গিয়ে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বুঝা যাবে- এটি হত্যা নাকি আত্মহত্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

নারায়ণগঞ্জে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১২:১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭