ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জোহরা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে বেলছড়ির ২নং ওয়ার্ডের ডাকবাংলা গ্রামের মৃত. আবদুস ছামাদের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. এনামুল হক রাজীব জানান, ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধা জোহরা খাতুন। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম পলাতক থাকলেও তার ব্যভহৃত মোটর সাইকেলটি স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রয়েছে বলে জানা গেছে। মোটর সাইকেলের ধাক্কায় জোহরা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট সময় ১২:০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭