ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফতুল্লায় গৃহবধূ হত্যায় স্বামীসহ আসামি ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টকর্মী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী ও তার ভগ্নিপতিস তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহত সাজেদা আক্তার মীমের বাবা হারুন উর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিহত সাজেদা আক্তার মীম (২০) জামালপুর জেলার ইসলামপুর থানার সিরাজাবাদ গ্রামের হারুন উর রশিদের মেয়ে। স্বামী শামিউল ইসলাম ইসলামপুর থানার তাসিহারা গ্রামের সানু মিয়ার ছেলে। শামিউলের ভগ্নিপতি তাদের পাশের এলাকা সিরাজাবাদের মনু মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, এক বছর আগে শামিউল ইসলাম ও সাজেদা আক্তার মীমের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে প্রায় সময় মীমকে শারীরিক ও মানুষিক নির্যাতন করত শামিউল। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে বুধবার সন্ধ্যায় শামিউল ইসলাম তার ভগ্নিপতি তামিম (৩৫) সহ অজ্ঞাত তিন দুর্বৃত্তকে নিয়ে সাজেদা আক্তার মীমকে (২০) শ্বাসরোধে হত্যা করে। পরে ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

এরপর অজ্ঞাত স্থান থেকে একইদিন সন্ধ্যায় শামিউলের ভগ্নিপতি তামীম ফোন করে মীমের অসুস্থতার সংবাদ দেয় তার বড় বোন হামিদাকে। পরে হামিদা কায়েমপুর এলাকার আমির হোসেনের বাড়িতে ভাড়া নেয়া বাসায় এসে মীমের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবার থেকে এমনটাই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফতুল্লায় গৃহবধূ হত্যায় স্বামীসহ আসামি ৩

আপডেট সময় ০২:০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭