ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে কলেজছাত্রীকে মারধর, পাঁচ যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের দুই ছাত্রীকে রড দিয়ে পেটানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের শাস্তির দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মোখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন ও লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় পৌর শহরের সখীপুর আবাসিক মহিলা কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাসের দুই ছাত্রী অটোভ্যানযোগে সখীপুরে বাজারে যাওয়ার পথে রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে মুখোশপরা তিনজন পূর্বপরিকল্পিতভাবে তাদের গতিরোধ করে। পরে ভ্যান থেকে তাদের জোর করে নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে ওই দুই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লেও বখাটেরা তাদের পেটাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয় ফাহাদ ট্রেডার্সের মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে তারা তাকেও মারপিট করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

আহতরা হলেন- সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগ স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের তাসলিমা সুলতানা স্বর্ণা এবং বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের সুষ্মিতা। স্বর্ণা ভালুকা উপজেলার পাচগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে এবং সুষ্মিতার বাড়ি একই উপজেলার ডাকাতিয়া গ্রামে।

এ ঘটনায় পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মনোয়ার হোসেন অন্তর, ১নং ওয়ার্ডের সাকিব আল হাসান, ৪নং ওয়ার্ডের সিয়াম হোসেন, ১নং ওয়ার্ডের কাব্য এবং উপজেলার আড়াইপাড়া গ্রামের জাহিদ হাসান আগুনকে বুধবার রাতে আটক করে পুলিশ।

আহত আলী হোসেন জানান, হঠাৎ দুই ছাত্রীকে পেটাতে দেখে আমি দৌড়ে এগিয়ে যাই। এ সময় বখাটেরা আমাকেও রড দিয়ে পেটায়।

সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, এ এ ঘটনায় বুধবার রাতেই থানায় মামলা করা হয়েছে এবং পাঁচ বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রেপ্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ রীনা বলেন, গুরুতর আহত একজনের শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, হামলার ঘটনায় জড়িত পাঁচ যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে কলেজছাত্রীকে মারধর, পাঁচ যুবক আটক

আপডেট সময় ০১:৫৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭