ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

গুম-খুনে সরকার জড়িত তা প্রমাণিত: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনি গুম ও খুনের সঙ্গে বর্তমান সরকার প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের এধরনের ভয়ঙ্কর ও নিষ্ঠুর ভয়াবহতার খবরে দেশবাসী এখন শিহরিত ও আতঙ্কিত।’

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সম্প্রতি সরকারদলীয় একজন এমপির ক্রসফায়ারের তালিকা তৈরির ঘোষণায় এটি প্রমাণিত হলো যে, এতোদিন ধরে বর্তমান সরকারের জীবনবিনাশী রক্ত আর লাশ ফেলার কর্মসূচির বিষয়ে বিরোধী দলের করা অভিযোগ যথার্থ। ঘোষণায় আরো প্রমাণিত হলো যে, সকল বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, বেআইনি গুম ও খুনের সঙ্গে বর্তমান সরকার প্রত্যক্ষভাবে জড়িত।’

এসময় রিজভী বলেন, ‘সরকার বিএনপিকে নানাভাবে বিপর্যস্ত বা দুর্বল করার জন্য একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই অপচেষ্টা এখনো থেমে নেই।’

‘আমি দৃঢ় কণ্ঠে বলছি- বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অটুট বন্ধনে ঐক্যবদ্ধ। যত চেষ্টাই করা হোক না কেন সেই ইস্পাতদৃঢ় ঐক্যে সরকার ছেদ ধরাতে পারবে না’ যোগ করেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, ‘দেশব্যাপী বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান অত্যন্ত জোরদারভাবে চলছে। কিন্তু সরকার ও প্রশাসনের ছত্রছায়ায় থেকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের ন্যাক্কারজনক হস্তক্ষেপ ও হামলায় তা পণ্ড করে দেয়া হচ্ছে।’

পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি, লাঠিচার্জ, রাবার বুলেট নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
ওই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ্য করে অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলীম, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু, আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

গুম-খুনে সরকার জড়িত তা প্রমাণিত: রিজভী

আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭