ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে অবৈধ বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৯ বছরের শিশু তাহমিনা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুরগি তাড়াতে গিয়ে বুধবার দুপুরে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার একটি গ্যারেজে তাহমিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত তাহমিনা একই এলাকার সাইদুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর বাবা সাইদুল ইসলাম জানান, তাহমিনা স্থানীয় এ্যালিগ্যান্ট কিন্টার গার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। দুপুর ১টার দিকে মুরগি তাড়াতে বাড়ির পাশের ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে যায়। এসময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যতিক তারে জড়িয়ে তাহমিনা ওই গ্যারেজেই মারা যায়। পরে স্থানীয়রা বিদ্যুৎ বন্ধ করে তাহমিনার মৃতদেহ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, এ বিষয়ে নিহতের পরিবার বা এলাকাবাসী কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭