ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় সালথার ইউএনও আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসানসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জিয়াকুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ইউএনওকে ফরিদপুর মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান জানান, প্রশাসনিক সভায় যোগ দিতে সালথা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন ইউএনও মোবাশ্বের হাসান। সালথা উপজেলার জিয়াকুলি এলাকায় পৌঁছার পর একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় তাকে বহনকারী সরকারি জিপগাড়িটি। এতে তিনি, গাড়ির চালক হাসমত ও অফিস সহকারী আহত হন।

পরে ফরিদপুর মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মোবাশ্বের হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে। ফরিদপুর মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, আহত ইউএনও মাথায় ও কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় সালথার ইউএনও আহত

আপডেট সময় ০৯:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭