ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ আগস্ট শেষ হচ্ছে ঢাবি উপাচার্যের মেয়াদ

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৩ সালের ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে নিয়োগ দেন। এ মেয়াদে তার দায়িত্ব শেষ হচ্ছে ২৪ আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জেষ্ঠ্য এ অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য।

২০০৯ সালের ১৫ জানুয়ারি সাময়িক সময়ের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দীর্ঘ ৮ বছর ধরে এ গুরু দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ তাকে এ নিয়োগ দেন।বর্তমানে উপাচার্য হিসেবে তার দ্বিতীয় মেয়াদ চলছে। প্রথমবার সম্পূর্ণ সাময়িক সময়ের জন্য নিয়োগ পেলেও পরে পার করেছেন নির্বাচিত একজন পূর্ণ উপাচার্যের মেয়াদকাল।

জানা গেছে, প্রথম মেয়াদে উপাচার্যের নিয়োগ পত্রে ‘পরবর্তী সিনেট অধিবেশনে তিনজনের উপাচার্য প্যানেল গঠন না হওয়া পর্যন্ত তিনি সাময়িক সময়ের জন্য এ দায়িত্ব পালন করবেন’ লেখা থাকলেও কয়েকবার সিনেট অধিবেশন হলেও উপাচার্য প্যানেল গঠনে উদ্যোগ নেননি অধ্যাপক আরেফিন সিদ্দিক। যার কারণে এ সময়ে শেষ করেছেন পূর্ণ উপাচার্যের মেয়াদকাল।

এদিকে নতুন উপাচার্য প্যানেল তৈরির লক্ষ্যে আগামী ২৯ জুলাই সিনেট অধিবেশন ডেকেছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

জানা গেছে, ওইদিন নির্বাচিত সিনেট সদস্যরা পরবর্তী উপাচার্যের প্যানেল নির্বাচিত করবেন। তিনজনের ওই প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজনকে পরবর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দিবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামুজ্জামান সিনেট অধিবেশনের কথা স্বীকার করেন। এছাড়া কয়েকজন সিনেট সদস্য জানিয়েছেন, ২৯ জুলাইয়ের সিনেট অধিবেশন থেকেই উপাচার্য প্যানেল নির্বাচিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪ আগস্ট শেষ হচ্ছে ঢাবি উপাচার্যের মেয়াদ

আপডেট সময় ০২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭