ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শৌচাগার বানাতে না পারলে বউ বেচে দিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মোদি সরকারের ‘স্বচ্ছ ভারত’ বিষয়ে প্রচার চালাতে গিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হলেন বিহারের আওরঙ্গবাদের জেলা ম্যাজিস্ট্রেট কানওয়াল তনুজ। তিনি বলেছেন, বাড়ি বাড়ি শৌচাগার বানাতে হবে। যদি অর্থ না থাকে, বউ বেচে দেওয়ার পরামর্শ দেন তিনি।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, আওরঙ্গবাদ জেলার এক গ্রামে গিয়ে সরকারি কর্মকর্তা গত শনিবার এ মন্তব্য করেন। সেখানকার এক সভায় তিনি বলেন, ‘একটি শৌচাগার বানাতে মাত্র ১২ হাজার রুপি লাগে। হাত তুলুন, আপনাদের কার কার বউয়ের মূল্য ১২ হাজার রুপির কম? যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন।’

কানওয়াল তনুজের এই বক্তব্য শুনে গ্রামের এক বাসিন্দা হাত তুলে বলেন, বাড়িতে শৌচাগার বানানোর মতো অর্থ তাঁর কাছে নেই। এই উত্তর শুনে তিনি বলেন, ‘যদি আপনার কথা সত্যি হয়, তবে বাড়ি গিয়ে বউ বেচে দিন।’ এই সরকারি কর্মকর্তার মন্তব্যে সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা নারী অবমাননার জন্য তাঁর তীব্র সমালোচনা করছে।

সমাজবাদী দলের স্থানীয় নেতা যুথি সিং বলেছেন, ‘সরকারি কর্মকর্তা হলেই কেউ এভাবে যা তা বলতে পারেন না।’ বিহারের ক্ষমতাসীন দল জনতা দলের নেতা রাজীব রঞ্জন বলেন, ভালো কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম আছে। তবে তিনি যা বলতে চেয়েছেন তা ঠিকভাবে বলতে পারেননি। তিনি যা বলেছেন তা ঠিক বলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শৌচাগার বানাতে না পারলে বউ বেচে দিন

আপডেট সময় ০১:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭