ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবশেষে দুই মাস ১০ দিন পর ফিরলেন নিখোঁজ সাংবাদিক উৎপল

অাকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজের দুই মাস ১০ দিন পর অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডিডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস মায়ের কাছে ফিরেছে। উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।

পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সম্পাদক পীর হাবিব বলেন, বুক থেকে পাথর নেমে গেছে। উৎপল নারায়ণগঞ্জে আছে। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়েছে। উৎপল দাসের মার সাথেও কথা হয়েছে।পরশু অফিসে যোগ দিবে। সে উৎফুল্ল ।বলেছে তার শরীর ভালো আছে।

গত ১০ অক্টোবর থেকে উৎপলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে। উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার সন্ধানের দাবিতে টানা আন্দোলন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে দুই মাস ১০ দিন পর ফিরলেন নিখোঁজ সাংবাদিক উৎপল

আপডেট সময় ০১:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭