ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিআইজির বাড়িতে ডাকাতি

অাকাশ জাতীয় ডেস্ক:

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় তার ছোট ভাই জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৩টার দিকে ১০/১২জনের একটি ডাকাতদল বাড়ির গেট টপকিয়ে ও দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে ওই ডিআইজির ছোট ভাই জহিরুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে ঘর থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয় ডাকাত দল। এদিকে আহত জহিরুল ইসলামকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার বিকালে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিআইজির বাড়িতে ডাকাতি

আপডেট সময় ১১:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭