ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনিয়মের অভিযোগে ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

অাকাশ জাতীয় ডেস্ক:

দায়িত্বে অবহেলা ও ব্যাংক পরিচালনায় ব্যর্থতার দায়ে বেসরকারি ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কার সাহা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ঋণ বিতরণ সংক্রান্ত অনিয়মে পরিচালনা পর্ষদকে সহায়তা করার অভিযোগ উঠেছিল শামীমের বিরুদ্ধে। এজন্য গত ২৬ নভেম্বর তাকে অপসারণে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। এজন্য সাত দিনের সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় ১৩ ডিসেম্বর শামীমকে ডেকে পাঠায় বাংলাদেশের ব্যাংকের স্থায়ী কমিটি। এরপর স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে শামীমকে অপসারণ করা হয়।

শুভঙ্কর সাহা বলেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক শামীমকে অপসারণের চিঠি ফারমার্স ব্যাংকে পাঠিয়েছে। শামীম তিন বছর অন্য কোনো ব্যাংক বা এই জাতীয় প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ আছে। তবে এ বিষয়ে সংক্ষুব্ধ হয়ে তার (শামীম) আপিল করার সুযোগ আছে।

এর আগে গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। তার সঙ্গে অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীও পদত্যাগ করেছেন। আরেক পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন শুধু ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনিয়মের অভিযোগে ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

আপডেট সময় ০১:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭