ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার জি বাংলায় রান্না করলেন কেকা ফেরদৌসী

আকাশ বিনোদন ডেস্ক:

দেশের স্বনামধন্য রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। বিশ্বের বিভিন্ন দেশে রান্নার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম ভারতের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর এবার অতিথি হিসেবে গিয়েছেন। এর আগেও জি-বাংলাসহ বেশকিছু ভারতীয় টেলিভিশনে রান্নার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন কেকা ফেরদৌসী। কিন্তু ওই সময়গুলোতে ব্যস্ততা থাকায় অংশ নিতে পারেননি। তবে এবার ‘রান্নাঘর’-এ বিশেষ অতিথি হিসেবে একটি অ্যাপিসোডে অংশ নিতে ভারত ঘুরে এলেন তিনি। সুদীপ্তা মুখার্জীর উপস্থাপনায় আসন্ন একটি অ্যাপিসোডেই দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে কেকা ফেরদৌসী বলেন, জি বাংলার ওরাতো আসলে আমাকে এতো ভালো চেনে না। কিন্তু আমার নাম শুনেছে। ওদের অনুষ্ঠানে আমাকে খুব সম্মান করেছে। খুব ভালো ব্যবহার ওদের। আসলে টেলিভিশন রান্নায় আমার পঁচিশ বছর উদযাপন হতে যাচ্ছে আসছে জানুয়ারিতে। আর সেজন্যই আমাকে ‘জি বাংলার রান্নাঘর’-এ আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুব অল্প সময়ে চারটি আইটেম প্রস্তুত করেছি। যা দেখে উপস্থিত সবাই কিছুটা বিস্মিত হয়েছে। কারণ, ওদের ধরাবাধা সময়ের মধ্যে সবাই দুইটি আইটেম করেই অভ্যস্ত। আগামি ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে।

উল্লেখ্য, রান্নাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে গত পঁচিশ বছর ধরে টেলিভিশনে অনুষ্ঠান করে আসছেন কেকা ফেরদৌসী। তার কারণে রান্না বিষয়ক অনুষ্ঠানও মানুষের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও, রান্নাকে জনপ্রিয় করে তুলতে তিনি এখনও পর্যন্ত রান্নাবিষয়ক ১৪টি বই লিখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার জি বাংলায় রান্না করলেন কেকা ফেরদৌসী

আপডেট সময় ১২:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭