ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিপণ না দেয়ায় স্কুলছাত্রকে হত্যা, আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচরে অপহরণের সাত দিন পর ওবায়দুর চোকদার (১০) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে মাদবরেরচর এলাকার পুরাতন জাহাজঘাট এলাকার নদীতে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। পুলিশ এ ঘটনার মূল হোতা মারুফ চোকদারকে গ্রেপ্তার করেছে।

পারিবারিক সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে খেলার কথা বলে ওবায়দুর বাড়ি থেকে বের হয়। পরে সেখান থেকে আর ফিরে আসেনি। ওবায়দুর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের পূর্ব খাড়াকান্দি গ্রামের রতন চোকদারের ছেলে। সে খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মারুফ (২০), ইমরান (১৮), মনির (১৭) ও রাকিব (২০) নামের চার বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় শিশু ওবায়দুল অপহরণের পর বুধবার সন্ধ্যায় একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণের ১২ লাখ টাকা দাবি করে। এরপর থেকেই ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে গত শুক্রবার শিবচর থানায় জিডি করা হলে পুলিশ কৌশলে মারুফ নামের যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করলে পুলিশ অন্যদের আটক করে। তার দেয়া তথ্যানুযায়ী রবিবার মধ্যরাতে মাছ ধরার ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওবায়দুরের মা জাহানারা বেগম জানান, ১২ লাখ টাকা দাবি করে ওবায়দুরকে ফিরিয়ে দিতে। এরপর আর যোগাযোগ করেনি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গুরুত্বের সাথে বিষয়টি আমরা দেখছি।

ওসি জানান, পদ্মা সেতুর অধিগ্রহণের টাকার ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে মারুফ, তার বাবা ফরিদ চোকদার ও মোহাম্মদ মুন্সী এ হত্যাকাণ্ড ঘটায় বলে আটক মারুফ পুলিশকে নিশ্চিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তিপণ না দেয়ায় স্কুলছাত্রকে হত্যা, আটক ৪

আপডেট সময় ০১:০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭